দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন / ০
দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা,যুগ্ম আহবায়ক ওমর ফারুক রাজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম মনি,সদস্য সচিব হিরোন কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা ও সদস্য সচিব কবির হোসেন, যুগ্ন আহবায়ক আনারুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।