দেবহাটায় লাইসেন্স না থাকায় নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১০:১২ অপরাহ্ন / ০
দেবহাটায় লাইসেন্স না থাকায় নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

​আব্দুল্লাহ আল মামুনঃ

দেবহাটায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় ‘নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরি’র স্বত্বাধিকারী আরশাদ সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​১৫ অক্টোবর (বৃহস্পতিবার ) দুপুর ১টার দিকে উপজেলার সখিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।
​আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সখিপুর এলাকার নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরিতে কোনো বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আরশাদ সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
​অভিযানকালে বিএসটিআই খুলনা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) আব্দুল মান্নানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।