সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবুর বোন ও সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার মোদ্দাসেরুল হক হুদার স্ত্রী লাইলুন নাহার লিপি (৫৭) বুধবার দিবাগত রাত ১টায় ৪০ মিনিটে সাতক্ষীরা শহরের কাঠিয়া এলাকার নিজ বাড়িতে স্ট্রোক জনিত কারনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার সভাপতি ফারুক রহমান, সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
সাংবাদিক মেহেদী আলী সুজয় এর মমতাময়ী “মা” নাদিরা আলীর মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্কের শোক
সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী আলী সুজয় এর মমতাময়ী “মা” নাদিরা আলী (৭৪) মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাংবাদিক নেটওয়ার্ক সাতক্ষীরার সভাপতি ফারুক রহমান, সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
আপনার মতামত লিখুন :