
নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াকে আবারও গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) সকাল অনুমান ১১টার সময় সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সদরের আলিপুর চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এব্যাপারে সদর থানার এএসআই নাসির উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া। গ্রেপ্তারকৃত ব্যক্তি আলিপুর এলাকার পুটে সরদারের ছেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আলিপুর চেকপোস্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :