
কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জালালাবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধি প্যানক্রিয়েট ও ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ যোহর জালালাবাদ সরকারি প্রাইমারি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে উপস্থিত হয়ে সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামায়াত নেতা মাওলানা ওমর আলী, মাওলানা ওসমান গনি, মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্লাহ আমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ, সুপার মাওলানা মোনায়েম হোসেন, আব্দুস সাত্তার, আলিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, মরহুমের ভাই আলতাফ হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :