মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন /
০
রায়হান শেখ, মোল্লাহাট: বাগেরহাটের মোল্লাহাটে হারিয়ে যাওয়া আইফোন-১৫ ও ওয়ানপ্লাস-৯আর মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে মোল্লাহাট থানা পুলিশ।
জানা গেছে, সম্প্রতি মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের চর আস্তাইল এলাকায় রাবেয়া বেগমের ব্যবহৃত একটি আইফোন-১৫ ও একটি ওয়ানপ্লাস-৯আর মোবাইল ফোন হারিয়ে যায়। পরে তিনি এ ঘটনায় মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর মোল্লাহাট থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন দুটির সন্ধানে অনুসন্ধান শুরু করে। পুলিশের তৎপরতায় পরবর্তীতে ফোন দুটি উদ্ধার করা সম্ভব হয়।
সোমবার (৩১ আগস্ট) উদ্ধার করা মোবাইল ফোন দুটি প্রকৃত মালিক রাবেয়া বেগমের হাতে তুলে দেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন রাবেয়া বেগম। এ সময় তিনি মোবাইল ফোন উদ্ধারে পুলিশের তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সাধারণ ডায়েরির পর পুলিশ দ্রুত তৎপর হয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধার করায় এটি প্রশংসনীয় উদ্যোগ। এতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে বলে তারা মনে করছেন।
আপনার মতামত লিখুন :