দেবহাটার রামনাথপুর জমিকে কেন্দ্র করে কু/পি/য়ে জ-খ-ম: থানায় অভিযোগ


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন /
দেবহাটার রামনাথপুর জমিকে কেন্দ্র করে কু/পি/য়ে জ-খ-ম: থানায় অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটার রামনাথপুর জমিজমাকে কেন্দ্র করে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামে।

অভিযোগ সূত্রে ও অর্চনা রানী ঘোষ জানান, রামনাথপুর গ্রামের গৌতম কুমার ঘোষ আমার আপন দেবর। জমিজমা সংক্রান্ত ঘটনা নিয়ে গৌতমের সাথে আমাদের দীর্ঘ বছর যাবৎ গোলযোগ চলে আসছে। সে প্রায় সময় আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দেয়। গৌতম আমাদের জমির উপরিভাগে লাগানো ২টি কলাগাছ কর্তন করার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে কথাকাটাকাটির একপর্যায়ে গৌতম আমাদের বসত বাড়ীর উঠানে আমার স্বামী অশোক কুমার (৬২) কে আক্রমণ করে লাথি, চড়, কিল, ঘুষি মেরে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। একপর্যায়ে গৌতম তার হাতে থাকা দা দ্বারা আমার স্বামীর বাম হাতের কনুইয়ের উপরে কোপ মেরে রক্তাক্ত জখম করে।
ছুটিয়া গিয়ে গৌতমে হাত থেকে আমার স্বামীকে রক্ষা করি। আমাদের সম্মুখে গৌতম তার হাতে থাকা দা উচু করে আমার স্বামীকে বলে, “এই দা দ্বারা তোকে খুন করিয়া ভারতে চলে যাব” পরবর্তীতে আমার জখমী স্বামীকে সখিপুর হাসপাতালে নিয়ে ভর্তি করি।
দেবহাটা থানায় অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।