আমাদের টিম একটি মানবিক পরিবার’ পেল জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ৯:১১ অপরাহ্ন /
আমাদের টিম একটি মানবিক পরিবার’ পেল জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি

আব্দুল্লাহ আল মামুনঃ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন এবং সার্বিক মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারিভাবে নিবন্ধিত হয়েছে সামাজিক ও মানবিক সংস্থা আমাদের টিম একটি মানবিক পরিবার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা কর্তৃক আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে এই প্রাতিষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।
​জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক সনদ প্রদান অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি মারুফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক দীলিপ দাস-এর হাতে কাঙ্ক্ষিত নিবন্ধনের সনদপত্র হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) এস, এম, রফিকুল ইসলাম।
​উল্লেখ্য, সংগঠনটি ২০২২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে সাতক্ষীরা জেলাজুড়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
​প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভের পর এক প্রতিক্রিয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনিরুল ইসলাম জানান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই সরকারি নিবন্ধন আমাদের দীর্ঘদিনের সামাজিক কাজের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করল এবং সাধারণ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।
​তিনি আরও জানান, এই নিবন্ধনের মাধ্যমে সামনের দিনগুলোতে সুবিধাবঞ্চিত ও মেহনতী মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনের মানবসেবামূলক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা হবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।