দেবহাটায় ইয়াবাসহ ২ জনসহ ৩ আসামী আ/ট/ক
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ কর্তৃক মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২। মামলার বাদী হয়েছেন দেবহাটা থানার এসআই সাহিদুল আলম।
পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম ও এএসআই হান্নান মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করাকালে ইং-০৭/০৮/২০২৬ তারিখ রাত ১০টার দিকে দেবহাটা থানার আজিজপুর গ্রামের পাতনার বিলে জনৈক সোহাগ এর মাছের ঘেরের দক্ষিণ পাড়ে পাহারা দেওয়ার টোং ঘরের মধ্য থেকে ০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামি ১। আলমগীর হোসেন (৪২), পিতা- আমজাদ আলী ও ২। আবু শামীম (২৫), পিতা- আসাদুল ইসলাম, উভয় সাং- আজিজপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এছাড়া অপর এক অভিযানে এসআই জাকারিয়া শেখ ও এএসআই আলাউদ্দীন আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানা এলাকা হতে ০৩ মাসের ওয়ারেন্টভুক্ত আসামী মনিরুল ইসলাম, পিতা- রুহুল আমিন মৃধা, সাং- উত্তর পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা অভিযান পরিচালনা করছে। আটককৃত আসামীদেরকে ৮ আগষ্ট শনিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।
আপনার মতামত লিখুন :