তালায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃ/ত্যু


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন /
তালায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃ/ত্যু

সাতক্ষীরার তালায় বজ্রপাতে চিত্ত রঞ্জন আইচ (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চিত্ত রঞ্জন আইচ গোপালপুর গ্রামের মৃত কানাই আইচের ছেলে। তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

নিহতের প্রতিবেশীরা জানান, শনিবার সকালে চিত্তরঞ্জন বাড়ির পাশে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত করলে তার শরীরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।