দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন /
দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ জুলাই ২০২৬ বুধবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি ফরাদ হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আঃ সাত্তার, উপজেলা জুনিয়র ভূমি কর্মকর্তা লোকমান হোসেন, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও উপজেলা বিদ্যুৎএর এজি এম মাসুম বিল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ শিক্ষক আবু তালেব, টি আই বৈশাখী মন্ডল ও সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ।
আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মাদক কারবারিদের এবং সেবনকারীদের কেহ সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যাপারে সকলকে সহযোগিতা করতে হবে, এখন থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চলবে। কুলিয়া নতুন কাঁচা বাজার সংস্কার করা হবে, মৎস্য ঘেরের কারণে সে সমস্ত রাস্তা ভেঙে যাচ্ছে, রাস্তা পার্শ্বে সংস্কার না করলে সেই সমস্ত ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আগামী ৫ আগষ্ট শহীদ আসিফের কবরে সকাল ৯.৩০ টায় পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১০.৩০ টায় দেবহাটা উপজেলা কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।