দেবহাটায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করে বিনষ্ট, তিন মৎস্য ব্যবায়সীকে জরিমানা
News Desk (S)
প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুন : সাতক্ষীরার দেবহাটায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি/অপদ্রব্য) পুশ করা চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে লাইসেন্স না থাকা তিন মৎস্য ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
(২৯ জুলাই) বুধবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলার পারুলিয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অসাধু উপায়ে চিংড়ির ওজন বাড়ানোর উদ্দেশ্যে অপদ্রব্য পুশ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অপদ্রব্য পুশকৃত জেলি চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অপদ্রব্যযুক্ত চিংড়ি মাছগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় এবং লাইসেন্স না থাকায় সুজয় মণ্ডল কে ৫০০০ টাকা, সুমন ট্রেডার্সকে ২০০০ টাকা ও আল কাইয়ুম ফিসকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা জানান, “অসাধু ব্যবসায়ীদের অসৎ উপায়ের কারণে সাতক্ষীরার ঐতিহ্যবাহী চিংড়ি শিল্পের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং চিংড়ি খাতের সুনাম বজায় রাখতে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, খুলনার ইন্সপেক্টর এফ আই কিউ সি আলমগীর হোসেন, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :