মোল্লাহাটে ভ্যান দুর্ঘটনায় এক যুবকের মৃ ত্যু
News Desk (S)
প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন /
০
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা উত্তরপাড়া তালতলা এলাকার বাসিন্দা হাফিজ শেখ (২৫), পিতা: মন্টু শেখ, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে গাড়ফা নুরানি মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে হাফিজ শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় ভ্যানগাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লেগেছিল। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজ শেখ দীর্ঘদিন ধরে মোল্লাহাটের হাকিম শেখের রনি হোটেলে কর্মরত ছিলেন।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা আইনগত পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
হাফিজ শেখের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :