গত ২৮/০৬/২৬ ইং তারিখে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকায় প্রকাশিত সংবাদের শিরোনাম “ ঘুষের মহারাণী শর্মিষ্ঠার বিলাশী জীবনে মাসে লাখ উর্দ্ধে ব্যয়-অতিরিক্ত টাকার উৎস্য ঘুষের ফাঁদ” শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মনগড়া তথ্য উপস্থান করা হয়েছে। যা আদেও সঠিক নয়। মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত পক্ষে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করছি। দালাল শ্রেণীকে কোন রকম আশ্রয় প্রশ্রয় দেয়নি। সঠিক নিয়মে কাজ চলেছি। যার ফলে একটি কুচক্রি মহল সাংবাদিকদের কাছে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শর্মিষ্ঠা সরকার, ভূমি সহকারী কর্মকর্তা, সাতক্ষীরা সদর ও পৌর ভূমি অফিস, সাতক্ষীরা।
আপনার মতামত লিখুন :