প্রকাশিত সংবাদের প্রতিবাদ । এ,এস,এম তারিকুল হাসান খান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, সাতক্ষীরা। 


নিউজ ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন /
প্রকাশিত সংবাদের প্রতিবাদ । এ,এস,এম তারিকুল হাসান খান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, সাতক্ষীরা। 

গত ২৮/৬/২৬ ইং তারিখে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকায় প্রকাশিত সংবাদের শিরোনাম “ সাতক্ষীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসানের দৌড়ঝাপ শুরু ” শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার নাম ব্যবহার করে বিভিন্ন মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে যা আদেও সঠিক নয়। মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত পক্ষে আমি সাতক্ষীরায় যোগদানের শুরু থেকে দালাল শ্রেণীকে কোন রকম আশ্রয় প্রশ্রয় দেয়নি। সঠিক নিয়মে কাজ ও অফিস পরিচালনা করে চলেছি। একটি কুচক্রি মহল সাংবাদিকদের কাছে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ,এস,এম তারিকুল হাসান খান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, সাতক্ষীরা।