‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ


News Desk (S) প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন /
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

চীফ রিপোর্টার: আজ সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৯ জুন) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে এ কর্মসূচী পালন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের সভাপতিত্বে একটি র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহাজান আলী বাবলু, সাংবাদিক এস.এম আব্দুল্লাহসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সরোয়ার হোসেন।