কালিগঞ্জে বিষ্ণুপুরে ৮টি মন্দিরে অনুদানের চেক বিতরণ
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৯:২২ অপরাহ্ন /
০
শেখ আহসান হাবিব:
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ৮টি দুর্গামন্দিরে ২ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর। এ অনুদানের আওতায় মন্দিরগুলোকে মোট ১৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। দুর্গাপূজা উদযাপনে মন্দিরগুলোর আয়োজনে সহযোগিতা করার লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়। প্রতিটি মন্দিরের জন্য ২ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিষ্ণুপুর ইউনিয়নের ৮টি দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণের ফলে সংশ্লিষ্ট মন্দিরগুলোর পূজা উদযাপনের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়তা হবে বলে আশা করা হচ্ছে। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফছার আলী, লাইলি পারভীন সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ। অনুদান পাওয়া বন্দকাটি মন্দিরের সভাপতি পরিতোষ মন্ডল বলেন, ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল থেকে মন্দিরে মন্দিরে অনুদানের চেক প্রদান করা হয়েছে। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সকল মন্দিরে চেক প্রদানের পাশাপাশি খোঁজ খবর রাখছেন। উপজেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা মন্দিরে মন্দিরে প্রদান করেছে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন উন্নয়ন বরাদ্দের তহবিল থেকে ৮ টি মন্দিরে চেক দেওয়া হয়েছে। নগদ অর্থ প্রদানের পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটা মন্দির সিসি ক্যামেরায় আওতায় আনা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণ নিরাপত্তায় উৎসব পালন করতে পারবে।
আপনার মতামত লিখুন :