ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব হলেন দেবহাটার সন্তান ড. মোঃ কামরুজ্জামান


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন / ০
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব হলেন দেবহাটার সন্তান ড. মোঃ কামরুজ্জামান

আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটা উপজেলার পারুলিয়া বিশ্বাসবাড়ীর ছেলে ড. মোঃ কামরুজ্জামান (এনডিসি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব হয়েছেন। গত ২৯ জানুয়ারি ২০২৬ সরকারের সচিব পদে পদোন্নতি পান তিনি। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রেক্টর (সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা এবং সরকারের একজন সচিব হিসেবে দায়িত্ব পান।

ড. মো. কামরুজ্জামান এনডিসি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. মো: কামরুজ্জামান এনডিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ হতে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি Norwegian University of Science and Technology (NTNU) থেকে Development Studies Specializing in Geography এ M.phil এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Information Security for an Information Society in Bangladesh বিষয়ে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি-র রেক্টর (সচিব) পদে যোগদানের পূর্বে তিনি সর্বশেষ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।