দেবহাটায় লাইসেন্স না থাকায় নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১০:১২ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় ‘নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরি’র স্বত্বাধিকারী আরশাদ সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার ) দুপুর ১টার দিকে উপজেলার সখিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সখিপুর এলাকার নিউ কোয়ালিটি আইসক্রিম ফ্যাক্টরিতে কোনো বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আরশাদ সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিএসটিআই খুলনা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) আব্দুল মান্নানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :