সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার সাবেক ম্যানেজার মশিয়ার রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নারী কেলেঙ্কারির অভিযোগ


নিউজ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন / ০
সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার সাবেক ম্যানেজার মশিয়ার রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নারী কেলেঙ্কারির অভিযোগ
বর্তমান সাতক্ষীরা ডেস্ক:
পুলিশ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক থাকার সুবাদে পুলিশী ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্যাতন, জমি জায়গা দখল, নারী নির্যাতন ও একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক  রাখার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার সাবেক ম্যানেজার মশিয়ার রহমানের বিরুদ্ধে।
এমনকি অবৈধ মেলামেশার সময় কয়েকবার নারীসহ ধরা খেয়ে গণধোলাইও খেয়েছে এই ব্যাংক কর্মকর্তা।
সূত্র জানায়, ২০২৩-২৪ সালে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার থাকা কালীন সময়ে পুলিশের কিছু কর্মকর্তা, বিভিন্ন সংস্থা, তৎকালীন সরকার দলীয় কিছু ক্যাডারদের নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।ব্যাংক ম্যানেজার হয়েও মশিউর রহমান সাতক্ষীরায় একটি বাহিনী তৈরি করেছিল। একজন ব্যাংক ম্যানেজার হয়েও জমি দখল, তদবির বাণিজ্য, জেলার সবকয়টি থানায় দালালি, একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন। কয়েকজন নারীর সংসারও ভেঙেছেন মশিউর রহমান।
এদিকে, সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডে গফুর সাহেবের সম্পত্তি ব্যাংক লোন থাকার কারণে সোনালী ব্যাংকে দায়বদ্ধ আছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যানেজার মশিয়ার রহমান নিজে মডগেজ জমি বিভিন্ন মানুষের কাছে লিজ দিয়ে টাকা আয় করতো। এব্যাপারে বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও অদৃশ্য কারণে ব্যবস্থা নেয়নি সংশ্লিস্ট কর্তৃপক্ষ।
অপরদিকে, বিভিন্ন নারীর সাথে অবৈধ মেলামেশার সময় হাতে নাতে কট হয়েও টাকা ও পুলিশী ক্ষমতা জাহির করে বার বার তিনি রক্ষা পেয়েছেন। তার ধরা খাওয়া কিছু ও খন্ডিত ভিডিও তৎকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিলো।
এ ব্যাপারে নাগরিক নেতা মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের উপরে ভর করে এই ধরনের নারীলোভী কর্মকর্তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইলো।
এ ব্যাপারে সোনালী ব্যাংক সাতক্ষীরার সাবেক ম্যানেজার মশিউর রহমানের মুঠো ফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় ও অভিযোগের বিষয়ে শুনে তিনি বলেন আমি মিটিংয়ে আছি পরে আপনাকে ফোন দিব। তবে পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।