কলারোয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃ-ত্যু


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন / ০
কলারোয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃ-ত্যু

 

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শিশুরা হলো—সিংহলাল গ্রামের ইকবাল হোসেনের ছেলে সানজিদ (৩) ও মেয়ে জান্নাতুল ফেরদৌস (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় দুই শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তারা পানিতে ডুবে মারা যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা ইকবাল হোসেনের বাড়িতে ছুটে আসেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

মাত্র ৩ ও ২ বছর বয়সী দুই ভাই-বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে অপূরণীয় শোক। ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে