কলারোয়ায় শি-শুকে ধর্ষ-ণের অভিযোগ, থানায় মামলা
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন /
০
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে জিয়ারুল ইসলাম (জিয়া) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার হেলাতলা এলাকায় শিশুটি বাড়ির পাশের একটি কুলবাগানের কাছে গেলে জিয়ারুল ইসলাম তাকে সেখানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে আশপাশে মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে সেখানে ফেলে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :