ঝাউডাঙ্গায় দিনে-দুপুরে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, থানায় জিডি


News Desk (S) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন /
ঝাউডাঙ্গায় দিনে-দুপুরে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, থানায় জিডি

চীফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন এর বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক বিল্লাল হোসেনের ঘরের মেইন দরজার সিটকানি ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে আলমারি ভাংচুর করে নগদ ২ লক্ষ ৪৭ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণ অলঙ্কার যার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়াও চোরেরা বাড়ির বিভিন্ন জিনিসপত্রের ক্ষয় ক্ষতি করে।

সহকারী শিক্ষক বিল্লাল হোসেন বলেন, চুরি সংগঠিত হওয়ার সময় আমি স্কুলে ছিলাম। আমার স্ত্রী আমার বাচ্চাটিকে পাশের একটি স্কুলে নিয়ে গিয়েছিল। এই ফাঁকে চোর চক্র আমার বাড়ির দরজার সিটকানি কেটে চুরি করে নিয়ে গেছে।সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেছি।
ঘটনার খবর পেয়ে ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সহ স্থানীয় অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।