
নিজস্ব প্রতিনিধি : ৩০শে আন্তর্জাতিক গুম দিবসে ২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরা উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সেলিমকে অশ্রুসিক্ত নয়নে ১৫ বছরেও আজো খুঁজে ফিরছে তার পরিবার। আন্তর্জাতিক গুম দিবসে সন্তানহারা পিতা তার সন্তানকে বুকের মাঝে ফিরে পেতে এবং পিতাহারা সন্তান তার পিতাকে ফিরে পেতে আজও অপেক্ষা করে আছে। গুম হওয়া আবু সেলিমের পরিবার ও স্বজনেরা আজও পথ চেয়ে আছে মহান আল্লাহ একদিন তাকে ফিরিয়ে দিবেন। উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর একমাত্র পুত্র সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সেলিম গত ২০১১ সালে ২৯মে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের প্রশাসন কর্তৃক ঢাকা থেকে গুম করা হয়। গুম হওয়া মোঃ আবু সেলিমকে ফিরে পেতে গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।
আপনার মতামত লিখুন :