দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম এর মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক জ্ঞাপন
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন /
০
সাতক্ষীরা থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা “দৈনিক দৃষ্টিপাত পত্রিকা”র সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার ২৮ আগষ্ট বাদ জুন্মা সাতক্ষীরা শহরের সিটি কলেজ সংলগ্ন মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন- দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আবু তালেব মোল্ল্যা ও হাফেজ জি এম আব্বাসউদ্দীন। রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ লাল্টু, রফিকুল ইসলাম, কবিরুল আহছান ডালিম, তাসকিন আহমেদ শাওন, জাহিদ হাসান, রবিউল ইসলাম ও আব্দুস সবুর প্রমুখ।
আপনার মতামত লিখুন :