ডিসির বক্তব্য বিকৃতি, নেপথ্যে সাতক্ষীরা প্রেস ক্লাব (মিনি-বারি) গ্রুপ!ক্ষোভ সাংবাদিকসহ বিভিন্ন মহলের


নিউজ ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন /
ডিসির বক্তব্য বিকৃতি, নেপথ্যে সাতক্ষীরা প্রেস ক্লাব (মিনি-বারি) গ্রুপ!ক্ষোভ সাংবাদিকসহ বিভিন্ন মহলের

বিশেষ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) কাউসার আজিজের একটি বক্তব্যের খণ্ডিত অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই নেক্কারজনক ঘটনার নেপথ্যে মূল ‘মাস্টারমাইন্ড’ বা হোতা হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সাংবাদিক মহল।জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের পুরো বক্তব্যের মূল প্রেক্ষাপট আড়াল করে কেবল ‘ধর্মান্ধতা’ সংক্রান্ত একটি খণ্ডিত অংশ কেটে প্রচার করা হয়। এই আংশিক ও বিকৃত ভিডিওটিকে কেন্দ্র করে কিছু ফেসবুক আইডি ও পেজে নেতিবাচক সমালোচনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শুরু হয়।স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, সাতক্ষীরা প্রেসক্লাবের বর্তমান সভাপতি মনিরুল ইসলাম (মিনি) ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বাধীন কমিটির প্রত্যক্ষ ইন্ধনে ক্লাবেরই এক সদস্য এই জঘন্য কাজটি করেছেন। সাংবাদিক মহল আরও দাবি করেছেন, বর্তমান সভাপতি ও সেক্রেটারি দীর্ঘদিন ধরে এলাকায় ‘অপসাংবাদিকদের’ আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন এবং এই অপপ্রচারের দায় তারা কোনোভাবেই এড়াতে পারেন না।এদিকে, সাতক্ষীরা জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন সাতক্ষীরা জেলা প্রশাসক এর বিরুদ্ধে হওয়া অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  কিন্তু সাতক্ষীরা প্রেসক্লাব (মিনি-বারি) অংশ দায়সারা ভাবে একটি প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করেন। যদিও তেমন কোন মিডিয়া তাদের প্রেস বিজ্ঞপ্তি প্রচার করায়নি। অনেকটা অনিচ্ছাকৃতভাবে তারা এই প্রেস বিজ্ঞপ্তিটি প্রচার করেছেন বলে ধারণা সাংবাদিক সমাজের। একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য মিনি বারি গ্রুপ একটি দায়সারা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।​এ বিষয়ে জানতে চাইলে তীব্র ক্ষোভ ও অভিযোগের মুখে থাকা সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “আমি এর সাথে কোনোভাবেই জড়িত নই এবং এই নিউজের ব্যাপারে আগে থেকে কিছু জানতাম না। তবে আমাদের ক্লাবের যে সদস্য এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা তার সদস্যপদ বাতিল করব।”এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক কবি। তার স্মরণে এ বছর নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। সরকারের প্রতিনিধি হিসেবে জেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমিকে সঙ্গে নিয়ে আমরা নজরুল বর্ষের কর্মসূচি বাস্তবায়ন করছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। পুরো বক্তব্য দেখলে বিষয়টি সবার কাছে স্পষ্ট হবে।এদিকে প্রশাসনের একটি শীর্ষ পদের ব্যক্তিত্বর বক্তব্য এভাবে বিকৃত করে জেলাজুড়ে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।