সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন /
০
সাতক্ষীরায় ফেমিনিস্ট সিবিও, এনজিওদের প্রশিক্ষণের আওতায় যুবদের অংশগ্রহণে সমতা, পিতৃতন্ত্র এবং লিঙ্গ-রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২১ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ শহরের অদূরে অগ্রগতি রিসোর্টে তিন দিনব্যাপী প্রশিক্ষণটি আয়োজন করে ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটিস এবং বাস্তবায়নে সহযোগিতা করে স্থানীয় সংগঠন অর্জন ফাউন্ডেশন।
সমতা, পিতৃতন্ত্র এবং লিঙ্গ-রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি বিষয়ক এই প্রশিক্ষণে জেলার ২২ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জেন্ডার, সেক্স, লিঙ্গ, পুরুষতান্ত্রিকতা, লিঙ্গভিত্তিক সহিংসতা, আন্ত:সেক্স, নারী-পুরুষের বৈষম্য বিষয়ক আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটির ফরিদা বেগম। তাকে সহযোগিতা করেন শান্ত খান, পিপাসা আক্তার।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :