
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমান ও বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঁশদহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন এবং ঝাউডাঙ্গ ইউনিয়নের ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দুজনকে সন্ত্রাস দমন আইনে দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আপনার মতামত লিখুন :