কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত


News Desk (s) প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন /
কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে রবিবার (৮ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা মহিলা বিশেষ কর্মকর্তা অন্যা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, নারী উদ্যোক্তা রাবেয়া আফরিন প্রমুখ। সাংবাদিক সুকুমার দাশ  বাচ্চু  সঞ্চালনায় অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবসে উপজেলায় ৩টি স্টলের নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।