
সাতক্ষীরার আলিপুরে সামান্য পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলার ঘটনায় চাচা ভাইজি গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলিপুর ইউনিয়নের গাংনিয়া-মাহমুদপুর গ্রামে এঘটনা ঘটেছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, গাংনিয়া-মাহমুদপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী হবিবরের ছেলের কাছে পাওনা টাকা চাইলে তাকে টাকা ফেরত দেবে বলে আলিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে জানিয়ে দেন। পরবর্তীতে ঐ দিন সন্ধ্যায় সোহরাব হোসেনের ভাইয়ের ছেলে নয়ন ও পলাশকে তাদের বাড়ির সামনে ডেকে নিয়ে যায় ৩ মাস আগে সাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে মাদকসহ গ্রেফতার হওয়া হবিবর ও তার ভাই সাইফুল। এসময় হবিবর ও তার ভাই সাইফুল তাদেরকে বেধরক মারধর করতে থাকে। ভাইপোদের উপর হামলা দেখে তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসে চাচা সোহরাব ও ভাইজি জাহানারা। এসময় দেশীয় অস্ত্র রড ও শাবল নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে হবিবর ও সাইফুল। এসময় প্রতিপক্ষের হামলার শিকার আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মাথায় ও হাতে রড ও শাবলের আঘাতে মোমিন আলী কারিগরের ছেলে সোহরাব হোসেন (৬৫) ও তার ভাইজি উজির আলীর মেয়ে জাহানারা (৫৫) এর মাথায় গুরুতর আঘাতে মাথা ফেটে ১০/১২টি সেলাই দেওয়া হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে অনেক জখম হয়েছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আহতদেরকে হাসপাতালে ভর্তি করতে বাঁধা প্রদান করার অভিযোগ করা হয়েছে এবং হত্যা ও মামলার ভয়ে আহতরা জীবনের ভয়ে ভীতু হয়ে অসহায় জীবন-যাপন করছে। যেকারণে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় ও অভিযোগ করতে বিলম্ব হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এলাকাবাসীর দাবী অতিদ্রুত অভিযুক্ত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
আপনার মতামত লিখুন :