ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৫:১১ অপরাহ্ন / ০
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

চিফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুনীর্তিবাজ প্রধান শিক্ষক আবুল কাশেম ও চরিত্রহীন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ই নভেম্বর সকাল ১০টায় এলাকার সচেতন মহল ও ছাত্রসমাজের আয়োজনে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্কুলের অর্থ আত্মসাৎকারী ও চাকুরী দেওয়ার নামে একাধিক ব্যাক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত ও চাকুরী হতে স্থায়ী বহিস্কারের দাবি এবং একই বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগে সুষ্ঠু তদন্ত ও পদত্যাগের দাবিতে এলাকার সচেতন মহল ও ছাত্র সমাজের ব্যানারে উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সদর থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, স্বেচ্ছাসেবকদল নেতা আজমল হোসেন, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি আবু মুছা, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক মোস্তাফিজুর রহমান, সবুজ হোসেন ও ভুক্তভোগী প্রদীপ কুমার সহ মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।