
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রকৃত সমবায়ীদের বাইরে রেখে ও অবমূল্যায়ন করে তাদের অভিযোগ ও আবেদন না শুনেই যেনতেনভাবে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ এর অনুষ্ঠান শেষ করার অভিযোগ উঠেছে। রবিবার (০৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উদযাপন উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা সমবায় অফিসার মো. আশিকুর রহমানের স্বজনপ্রীতি ও গাফিলতির কারণে প্রকৃত সমবায়ী ও খামারীরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
সমবায়ী মো. কামরুজ্জামান রাসেল, আবুল কালাম, দীপঙ্কর ও আব্দুস সালাম সাতক্ষীরা জেলা সমবায় অফিসার মো. আশিকুর রহমানের নগ্ন হস্তক্ষেপে স্বজনপ্রীতি ও গাফিলতির অভিযোগ করে বলেন, মাইক্রো ক্রেডিট পরিচালিত হয় এমন সমবায় সমিতি এর বিরুদ্ধে সমবায় সমিতি জেলা প্রধান এর কার্যকর পদক্ষেপ না নেয়া, অভিযোগ না শুনা, বলতে না দেয়াসহ নানান অভিযোগ করেন সাধারণ সমবায়ীরা। পূর্ব থেকে তার পক্ষের ও পছন্দের বক্তা নির্ধারণ করে রাখা হয় জাতে আশিকুর রহমান এর বিরুদ্ধে কিছু না বলা হয় মর্মে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সমবায় পণ্য মেলায় ১৩ টি স্টলে জেলা সমবায় অফিসার মো. আশিকুর রহমানের স্বজনপ্রীতির কারণে বরাবরের মতো তার পছন্দের উদ্যোক্তারা সবজি, গার্মেন্ট শিল্প, হস্ত ও কুটির শিল্প নিয়ে অংশগ্রহণ করেছেন।
আপনার মতামত লিখুন :