
শ্যামল শীল: সাতক্ষীরায় নতুন দিগন্তের দোয়ার খুলতে দরকার সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কারণ কোন ও জাতি শিক্ষা ছাড়া উন্নতির শিখরে যেতে পারে না।সেই সাথে সাতক্ষীরা জনগনের মনে আশার সঞ্চার বাসা বেঁধেছে। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে নতুন আমেজ।
সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিলটি পাশের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আরেকটি দ্বার উন্মোচিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ তৈরী হবে এবার সাতক্ষীরাতে। যার ফলে শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তাদের অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন করতে পারবে। জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি হবে এবার দক্ষিণ বঙ্গের মানুষের।
সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতক্ষীরার জন্য এক বিশেষ ভূমিকা পালন করবে। কারণ সাতক্ষীরায় রয়েছে সুন্দরবন। এই এলাকায় অনেক গবেষণার বিষয় রয়েছে তবে এখনও তেমন কোনো গবেষণা দেখা যায় নি। তবে এই বিশ্ববিদ্যালয় স্থাপন হলে এখানকার এলাকা নিয়ে অনেক গবেষণা হবে। সাতক্ষীরা অনেক উন্নত হবে সাথে সাথে এখানকার শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। তবে এই বিশ্ববিদ্যালয় তাদের প্রতিযোগিতা বাড়িয়ে দিবে যারা সরকারি কলেজে পড়ার চিন্তা নিয়ে আগে লেখাপড়া করতো তারা আরো একটু ভালো লেখাপড়া করে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে সংগ্রাম করবে। শুধু তাই নয় সাতক্ষীরায় বিশেষ আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। সেখানে ও পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে। সব মিলিয়ে সাতক্ষীরাবাসী এক নতুন দিগন্তের মুখ দেখবে।
আপনার মতামত লিখুন :