ভোমরা স্থল বন্দর কাস্টমস হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন /
ভোমরা স্থল বন্দর কাস্টমস হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খন্দকার আনিসুর রহমান, সাতক্ষীরা : আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে ও রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে ভোমরা কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমদানি রপ্তানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ । কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন সাতক্ষীরা  চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থল বন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, মোঃ আনারুল ইসলাম(প্রচার বিষয়ক সম্পাদক) ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুসা ।  উক্ত মাতবিনিময় সভায় কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোস্তফা কামাল, কর্তব্যরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য শেষে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান ভোমরা বন্দরের আমদানি ও রপ্তানি বাণিজ্যে গতিশীল ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।