কালিগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ১১:০২ অপরাহ্ন /
কালিগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জে জুলাই দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল সাড়ে ১০টায় নির্বাহী কর্মকর্তা সম্মোলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় আলোচনা  করেন কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ডক্টর শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,  উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মহসিন হোসেন, রোকেয়া মুনসুর মহিলা কলেজের ক্রিড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, ছাত্র  প্রতিনিধি মারুফ হাসান,  সাংবাদিক বৃন্দ  প্রমূখ। ২০২৪ সালের  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদসহ ৬ জন শহীদ হওয়ার দিনটিকে স্মরণ করে কালীগঞ্জে পালিত হলো আলোচনা সভা।  জুলাই গণঅভ্যুত্থান  আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুক্তি মহামদ  আলী, জাতীয় এ অনুষ্ঠানে উপজেলা পার্টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অনুপস্থিত থাকায় ক্ষোভের সৃষ্টি হয়।  এ সময় উভূতি ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, মুক্তিযোদ্ধা ফায়ার সার্ভিস সহ  বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।