মোল্লাহাটে ‘কৃষক কার্ড’ কার্যক্রমে কৃষকদের তথ্য সংগ্রহ শুরু


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ১১:১১ অপরাহ্ন /
মোল্লাহাটে ‘কৃষক কার্ড’ কার্যক্রমে কৃষকদের তথ্য সংগ্রহ শুরু
রায়হান শেখ, মোল্লাহাট: সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ২নং চুনখোলা ইউনিয়নে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুনখোলা ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি করে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন পাল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ উদ্দিন সরদার, চুনখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাসু শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতে কৃষক কার্ডের আওতায় বিভিন্ন সরকারি সহায়তা ও কৃষিসেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।