তালায় যুবদল নেতার প্রভাবে পল্লীমঙ্গল ক্লাবের সাইনবোর্ডে পৈত্রিক জমি দখলের অভিযোগ! ​


নিউজ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন / ০
তালায় যুবদল নেতার প্রভাবে পল্লীমঙ্গল ক্লাবের সাইনবোর্ডে পৈত্রিক জমি দখলের অভিযোগ! ​

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী উত্তরপাড়া এলাকায় প্রভাব খাটিয়ে একটি পৈত্রিক সম্পত্তি জবরদখল করে ক্লাবের নামে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। খলিশখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান ও স্থানীয় প্রভাবশালী আবদুল আল মামুন বাবুর নেতৃত্বে এই দখলদারিত্ব চলছে বলে জানা গেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ইট-বালু দিয়ে পাকা দেয়াল নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। তালা উপজেলার খলিশখালী গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে আহছানিয়া কবির দীর্ঘদিন ধরে খলিশখালী মৌজার ৪১ নম্বর খতিয়ানভুক্ত পৈত্রিক জমিতে বসতি স্থাপন করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার মৃত নাতেক গাজীর ছেলে আবদুল আল মামুন বাবু গং ওই জমি জবরদখলের চেষ্টা চালায়। প্রতিপক্ষরা জমি দখলের হুমকি দেওয়ায় এবং ভুক্তভোগী আহছানিয়া কবির বাধ্য হয়ে প্রতিকার চেয়ে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৩০৭/২৬।মামলার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করেন এবং জমিতে সব ধরনের দখল ও উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেন। তার পরেও আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।ভুক্তভোগী পরিবার অবৈধ এই কার্যকলাপে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে।খলিষখালি ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী মোঃ আবু হেলাল বলেন, নতুন ম্যাপ অনুসারে এখনো গেজেট বাস্তবায়ন হয়নি ‌। ফলে এই মুহূর্তে নতুন ম্যাপের কার্যকারিতা নাই। পুরনো ম্যাপই সর্বেসর্বা ।এ ব্যাপারে ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান বলেন, নতুন ম্যাপ অনুযায়ী জমি আমার ভিতরে পড়েছে। তাই আমি ওখানে পাকা ইমারাত স্থাপন করছি।

​