কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :কলারোয়া যুগীখালি জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে সামনে গিয়ে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৩ নভেম্বর) আনুমানিক সকাল ৬টার দিকে উপজেলার ১২ নং যুগীখালি ইউনিয়নের পাঁচনল সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম (৩৫) ও মা আছিয়া বেগম (৬৫) গুরুতর আহত হন। তিনি পাঁচনল গ্রামের ৪নং ওয়ার্ড গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে ও মা মৃত লতিফ সরদারের স্ত্রী।
এ ঘটনায় আহত সাদ্দামের বড়ো ভাবী ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে। অভিযুক্তরা হলেন, একই এলাকার হযরত আলী ছেলে আলমগীর হোসেন (৪৩),মৃত হানিফ সরদারের ছেলে জয়নাল (৬০) মৃত হানিফ সরদারের ছেলে হযরত (৬৫), জয়নালের ছেলে জাহিদুল (২৫),হিজিবুল্লাহ স্ত্রী রিজিয়া বেগম (২৫), আনিছুর স্ত্রী কোহিনুর (৫০)।অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও অভিযুক্তরা পাশাপাশি বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্তরা এক পর্যায়ে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়ির ভিতরে এসে প্রবেশ করে অতর্কিত হামলা চালান বলে অভিযোগে বলা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে মালয়েশিয়া প্রবাসী সাদ্দামের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র, মেহগনি কাঠের লাঠি, বাঁশের লাঠি, কাঁচি,কিল, ঘুসিসহ বেধড়ক মারধর করে নীলাফোলা, গুরুতর রক্তাক্ত জখম করে, এবং ভুক্তভোগীর মায়ের স্ব জরে মাথায় কাঠ দিয়ে আঘাত করার কারণে নীলাফোলা রক্তাক্ত জখম হয়। অন্যদিকে ভুক্তভোগীর ভাবী- ভাইজী ঠেকাতে আসলে তাদেরকে বেধড়ক, কিল, ঘুসি কাপড়- চোপড় শ্লীলতাহানি করে আসিয়া খাতুনের কানের দুল ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে। চিৎকারের খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে ও এক পর্যায়ে তাঁরা ও হামলার শিকার হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে স্থানীয়রা আহত সাদ্দাম ও তার মা কে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।বর্তমানে তারা সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।আহত সাদ্দামের ভাবী বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে। আমার দেবর দীর্ঘদিন প্রবাসের পর দুই মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। কয়েকদিন হলো বিবাহ করছে।কিন্তু হামলায় সে এখন গুরুতর আহত হয়ে মা ও ছেলে হাসপাতালে ভর্তি। আমি এঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের নিকট সঠিক নেওয়ার দাবি জানাই। অন্যদিকে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলে, তারা বলেন দীর্ঘদিন ধরে একটু ঝামেলা চলছে এক পর্যায়ে সরকারি আমিন এসে ও কয়েক বার জমি মাপ জোঁক করে দিয়েছে, তাঁর পরেও এদের ঝামেলা নিষ্পত্তি হচ্ছে না।এ বিষয়ে অভিযোগের বিষয়ে বিবাদী আলমগীর বাড়িতে গেলে, তাদের বাড়ি কোনো পুরুষ সদস্যদের পাওয়া যায়নি। আত্মীয় স্বজনরা বলেন এ বাড়ির সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন।পরে অভিযুক্তদের স্ত্রীরা জানান,তাদের একটু ভুল হয়েছে।পরবর্তী রিপোর্টটি পাঠানো আগ মুহূর্তে মুঠোফোনে তাদের (অভিযুক্তদের) সাথে যোগাযোগ করার একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :