
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে কদমতলা ব্রিজ সংলগ্ন থানাঘাটা-নলকুড়া মোড়ে নতুন এই মসজিদটির ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছাদ ঢালাই ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল হামদ্ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী, সহ-সভাপতি মোঃ তোরাবুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম মুকুল, সদস্য শেখ নুর আহমেদ লাল্টু, মীর নুরুজ্জামান, রিপন, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম মন্টু, রেজাউল করিম ও আবুল হোসেন প্রমুখ। সরকারি-বেসরকারি ও স্থানীয় এলাকাবাসীর দান ও অনুদানে বায়তুল হামদ্ জামে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এসময় বায়তুল হামদ্ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসুল্লীবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :