
শহর প্রতিনিধি : গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা বিসিক শিল্পনগরী এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে শোডাউনটি লাবসা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিনেরপোতা মাছ বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সাবেক সভাপতি কামরুজ্জামান বাবু, সিনিয়র সহসভাপতি মো. আতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোট।এ সময় লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সঠিক ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তখনই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। এ ধরনের নৈরাজ্য ও সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তারা।
আপনার মতামত লিখুন :