
ন্যাশনাল ডেক্স : গণমাধ্যমে আলোচনায় থাকতে এবং ভাইরাল হতে সাংবাদিক হেনস্তার নাটক সাজানোর অভিযোগ উঠেছে বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। দীর্ঘ বছর ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই নায়িকার বিরুদ্ধে জন্মদিনে অশালীন নৃত্য, মদ্যপান ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে বোট ক্লাবে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় মামলা এড়াতে তিনি নাটকীয়তার আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনার সত্যতা প্রকাশ পেলে বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।এদিকে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে পরীমণির বিরুদ্ধে। এ সময় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজুর মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ এবং তার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সাংবাদিকদের ধাক্কাধাক্কির অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন পরীমণি। এর আগের দিন বুধবার তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।সকাল সাড়ে ৯টার দিকে আদালতে পৌঁছানোর পর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমানের আদালতে হাজির হন তিনি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা পরীমণির ভিডিও ধারণ করছিলেন। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় লিফটে ওঠার মুহূর্তে ঘটনার সূত্রপাত হয়।দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজু তখন ভিডিও ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় পরীমণি উত্তেজিত হয়ে তার মোবাইল ফোন কেড়ে নেন। পরে রাজু টেনে ফোনটি ফিরিয়ে নেন। এ সময় পরীমণির নিরাপত্তারক্ষীরা তার ভিডিও ধারণের ট্রাইপড ভেঙে ফেলেন বলেও অভিযোগ করেন তিনি।সাংবাদিক রবিউল হোসাইন রাজু বলেন, পরীমণি আদালতে এলে সাংবাদিকরা ভিডিও ধারণের চেষ্টা করেন। লিফটে ওঠার সময় উত্তেজিত হয়ে তিনি আমার মোবাইল ফোন কেড়ে নেন।শুধু আদালতে প্রবেশের সময় নয়, জামিন পাওয়ার পর বের হওয়ার সময়ও সাংবাদিকদের সঙ্গে পরীমণির উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করেছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা। তাদের দাবি, এ সময় পরীমণি সাংবাদিকদের দিকে তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
আপনার মতামত লিখুন :