পারুলিয়ায় শিশু যৌ*ন পা-চা-র প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন / ০
পারুলিয়ায় শিশু যৌ*ন পা-চা-র প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

 

আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) খালচরে রাইটস যশোর (RIGHTS Jessore)-এর বাস্তবায়নে এবং ‘দ্য ফ্রিডম ফান্ড’ (The Freedom Fund)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় “Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh” প্রকল্পের আওতায় সভাটি হয়। সারভাইভার্স লিডার গ্রুপ (এসএলজি)-এর সহযোগিতায় আয়োজিত এ সভার উদ্দেশ্য ছিল শিশু যৌন পাচার সম্পর্কে স্থানীয় মানুষের বাস্তবভিত্তিক জ্ঞান বাড়ানো এবং ইউনিয়ন পরিষদ ও এর স্থায়ী কমিটির সঙ্গে সমন্বয় জোরদার করা।
সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। সভার সার্বিক সমন্বয় করেন সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।
সভায় পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ৩৫ থেকে ৪০ জন নারী ও ছাত্রী অংশ নেন। সভা শেষে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, শিশু যৌন পাচার সম্পর্কে তাঁরা নিজ নিজ এলাকার মানুষকে সচেতন করবেন।