দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার 


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন / ০
দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার 

সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটার নওয়াপাড়া গ্রামের মৃত আসমান শেখের ছেলে হান্নান শেখ (৪৭) ও কেরামত শেখের ছেলে কবির শেখ (৩০)।অভিযানে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনকেরেক্স ও ২১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দের পর গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে