সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অতীব জরুরী 


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন /
সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অতীব জরুরী 

শ্যামল শীল: সাতক্ষীরায় নতুন দিগন্তের দোয়ার খুলতে দরকার সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কারণ কোন ও জাতি শিক্ষা ছাড়া উন্নতির শিখরে যেতে পারে না।সেই  সাথে সাতক্ষীরা জনগনের মনে  আশার সঞ্চার বাসা বেঁধেছে। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে নতুন আমেজ।

সব রেকর্ড ভেঙে চলতি একাদশ অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) সর্বোচ্চ সাতটি বিল পাস হয়। তার মধ্যে সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৩। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাতক্ষীরার মানুষের মনে নতুন আশা জেগে ওঠেছে তাদের সন্তানদের নিয়ে। ক্রমান্বয়ে বেড়ে যাবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতিযোগিতা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগকবলিত সাতক্ষীরা জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিনের দাবি এটি। তবে ২০২৫ সালে ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটে।যে কারণে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত বাঁধার সম্মুখীন। সাম্প্রতি সাতক্ষীরার জামায়াত এমপি সাতক্ষীরাবাসীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি সংসদে তুলে ধরেন।এটি দ্রুত কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী  তারেক রহমান এর দৃষ্টি আকর্ষণ করছি।

সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিলটি পাশের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আরেকটি দ্বার উন্মোচিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ তৈরী হবে  এবার সাতক্ষীরাতে। যার ফলে শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তাদের অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন করতে পারবে। জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি হবে  এবার দক্ষিণ বঙ্গের মানুষের।

সাতক্ষীরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতক্ষীরার জন্য এক বিশেষ ভূমিকা পালন করবে। কারণ সাতক্ষীরায় রয়েছে সুন্দরবন। এই এলাকায় অনেক গবেষণার বিষয় রয়েছে তবে এখনও তেমন কোনো গবেষণা দেখা যায় নি। তবে এই বিশ্ববিদ্যালয় স্থাপন হলে এখানকার এলাকা নিয়ে অনেক গবেষণা হবে। সাতক্ষীরা অনেক উন্নত হবে সাথে সাথে এখানকার শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। তবে এই বিশ্ববিদ্যালয় তাদের প্রতিযোগিতা বাড়িয়ে দিবে যারা সরকারি কলেজে পড়ার চিন্তা নিয়ে আগে লেখাপড়া করতো তারা আরো একটু ভালো লেখাপড়া করে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে সংগ্রাম করবে। শুধু তাই নয় সাতক্ষীরায় বিশেষ আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। সেখানে ও পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে। সব মিলিয়ে সাতক্ষীরাবাসী এক নতুন দিগন্তের মুখ দেখবে।

লেখক:সাবেক জবি শিক্ষার্থী ইতিহাস বিভাগ, ঢাকা।