দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা: আব্দুল সালাম
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুটিন পরিদর্শন করেন সিভিল সার্জন ডা:আব্দুল সালাম
(১৬ আগস্ট) রবিবার সকাল ১২ টায় তিনি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বিভিন্ন দপ্তর ও ওয়ার্ডে গিয়ে রুগীদের খোজ খবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, হাসপাতালে আগের থেকে এখন অনেক সুযোগ সুবিধা বেড়েছে, সেই সাথে হাসপাতালের রুগী ও বেড়েছে, রোগীদের খাবার নিয়ে একটু ত্রুটির অভিযোগ রয়েছে সেটি দ্রুত সমাধান করার জন্য বলা হয়েছে।
তিনি আরো বলেন, হাসপাতালে বর্তমানে সিজারিয়ান চালু আছে, এক্সে মেশিন চালু আছে, আল্টোসনা মেশিন চালু আছে, রুগীদের ফ্রেস পানি সরবরাহ করা হচ্ছে, এম্বুলেন্স সেবা পাচ্ছে রুগীরা। তবে কিছু কিছু দপ্তরে কিছুটা ত্রুটি পাওয়া গেছে আমি তাদের কে তাগিদ দিয়েছি দ্রুত সমাধান করার জন্য।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও আশরাফুল জামান।
আপনার মতামত লিখুন :