সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, জানে না প্রশাসন


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৮:১৪ অপরাহ্ন /
সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, জানে না প্রশাসন

মোঃ খলিলুর রহমান: ১৫ আগস্ট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাতক্ষীরায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় এই মিছিল হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মৃণাল মণ্ডল।
তবে এ বিষয়ে আগে থেকে পুলিশের কাছে তথ্য ছিল না বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাইপাস সড়ক এলাকা থেকে হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সড়ক ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। তবে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।