আশাশুনিতে নিখোঁজের দু’দিন পর কালামের মৃ/ত/দে/হ উ*দ্ধা*র
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন /
০
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে নিখোঁজের দু’দিন পর বাড়ির পিছনে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে কাদামাটি মাখানো ছিল। সোমবার (১০ আগস্ট) কুল্যার আগরদাড়ী গ্রামে টেনুদের বাড়ির পিছন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
আগরদাড়ি গ্রামের আঃ রহিম সরদারের ছেলে কালাম সরদার (৫৫) শনিবার (৮ আগস্ট) সকালে বাড়ি থেকে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। দু’ছেলে ও স্ত্রী অনেক খোজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। বিষয়টি পরদিন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরকে জানালে থানায় অভিযোগ করতে পরামর্শ দেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০.৩০ টার দিকে পাশের টুনুর স্ত্রী বাড়ির পিছনে হাঁসের বাচা খোজার সময় ঘরের পেছনে ড্রেনের কাছে একজনকে কাদামাটি মাখা অবস্থায় দেখে পাগল শুয়ে আছে ভেবে অন্যদের খবর দিলে কালামের স্ত্রী-সন্তান সেখানে গিয়ে পিতাকে শনাক্ত করেন। বিষয়টি থানা পুলিশকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান অন্য পুলিশদের নিয়ে ঘটনাস্থানে যান। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরন করা হয়।
কালামের বড় ছেলে গোল্ডেন ও ছোট ছেলে মামুন বলেন, তার বাপের সাথে কারো কোন দ্বন্দ্ব নেই। পাশের নুর ইসলাম সরদারদের সাথে জমাজমি নিয়ে গোলযোগ আছে।
ওসি শামীম আহমদ খান জানান, মরদেহ উর্দ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবেনা।
আপনার মতামত লিখুন :