দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় সার আটক: ২০ হাজার টাকা জরিমানা


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন /
দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় সার আটক: ২০ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন :সাতক্ষীরার দেবহাটায় সখিপুর মোড়স্থ মেসার্স বীনা কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী প্রশান্ত সরদার কর্তৃক অবৈধভাবে কৃষি সার (ইউরিয়া) পাচারের চেষ্টাকালে ৪০ বস্তা সার আটক করেছে স্থানীয় প্রশাসন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার সরবরাহকৃত সখিপুরস্থ ডিলার মেসার্স বীনা কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী প্রশান্ত কুমার সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার উপযুক্ত মূল্য নির্ধারণ করে বিক্রির নির্দেশ দেওয়া হয়।​

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে অন্যত্রে অবৈধভাবে সরকারি প্রণোদনা ও বরাদ্দকৃত সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪০ বস্তা সার আটক করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, দেবহাটা উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনোভাবেই অন্যত্রে পাচার বা কালোবাজারে বিক্রি করতে দেওয়া হবে না। কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ পাচার রোধে এ ধরনের ঝটিকা অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।
​জব্দকৃত সার পরবর্তীতে সরকারি নিয়ম মেনে এলাকার নিবন্ধিত কৃষকদের মাঝে সঠিক মূল্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে।