
মোঃ খলিলুর রহমান: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের অন্যতম চোরাকারবারী,নিষিদ্ধ আওয়ামীলীগের অর্থদাতা ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতা ফ্যাসিস্ট শেখ শাহাবাজ আলী ও কুমিরা ইউনিয়নের ছাত্রলীগ ক্যাডার,সন্ত্রাসী আল হাসিবি চৌধুরী শুভ কে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় কুমিরা বাসস্ট্যান্ডে ‘কুমিরা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, কুমিরা ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক কারবার, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা অভিযোগ করেন, এরা বিগত সময়ে বিভিন্ন প্রভাব খাঁটিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছে। এছাড়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থেকে এলাকার যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছেন। তারা তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবলুর রহমান, কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম রেজা, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি কাজী মোস্তফা ও সালাউদ্দিন হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুবদল নেতা নাজমুল হুসাইন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম, জাহাঙ্গীর আলম (ডিম্পল), হাসিবুল বিল্লাহ, কাজী নায়েব হোসেন, জাকারিয়া জিম, সালাউদ্দিন হোসেন, শেখ রিয়াজি আহমেদ রানা, আব্দুল আলিম,কুমিরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ নাজমুল হুসাইন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজসেবক ও সচেতন নাগরিকরা।
মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :