
বর্তমান সাতক্ষীরা ডেস্ক : ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির প্রাথমিক সদস্য ও সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন আজিজুর রহমান নামের এক ব্যক্তি। পদত্যাগ পত্রটি হুবহু তুলে ধরা হলো।আমি মোঃ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক, ১নং বাঁশদহা ইউনিয়ন বিএনপি, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আমি আমার ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্য ও ১নং বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদ সহ সকল পদ হতে পদত্যাগ করলাম। আজ হতে বিএনপি নামক দলের সাথে আমার আর কোন সংশ্লিষ্টতা রইল না।
আপনার মতামত লিখুন :